মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৬ মার্চ) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। 

পরে জিয়া পরিবার ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
 
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে মূল দলের কেন্দ্রীয় ও ঢাকার দুই মহানগরের নেতারা শ্রদ্ধা জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাবিব উন নবী খান সোহেল, আমিনুল হক, রফিকুল আলম মজনু, ডা. রফিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের শীর্ষ নেতারা।

পরে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আলাদা আলাদা করে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ