মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

জুলাই গণঅভ্যুত্থানে ৩ শহীদ পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান, নড়াইল

জুলাই গণঅভ্যুণ্থানে নিহত নড়াইলের তিনটি শহীদ পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার দেয়া হয়েছে। 

জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে নড়াইল জেলা বিএনপি কার্যালয়ে শহীদ পরিবারগুলোর সদস্যদের হাতে উপহার সামগ্রী ও অর্থসহায়তাসহ ঈদ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন-জুলাই গণঅভ্যুণ্থানে ১৯ জুলাই ঢাকার দক্ষিণ বনশ্রী কাজী বাড়ি সড়ক এলাকায় গুলিতে নিহত নড়াইলের লোহাগড়া উপজেলার শিয়রবর গ্রামের সালাউদ্দিন সুমনের পরিবারের সদস্য, গত ৫ আগস্ট যশোরে নিহত লোহাগড়ার ধলইতলা গ্রামের সৈয়দ মিথুন মোরশেদের পরিবারের সদস্য এবং ৫ আগস্ট ঢাকার উত্তরা এলাকায় নিহত নড়াইলের নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের রবিউল ইসলামের পরিবারের সদস্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা।

ঈদ উপহার দেয়ার সময় উপস্থিত ছিলেন-ডাক্তার এ এস গাজী, ডাক্তার নাসিম জামান রিফাত, ডাক্তার আলাউদ্দিন মামুন, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খন্দকার মনজুরুল সাঈদ বাবুসহ অনেকে। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ