মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

আহত নূরুল করীম আকরামের খোঁজ নিতে হাসপাতালে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা হাফেজ মাওলানা নুরুল করীম আকরামের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

গতকাল দুপুর ১২টায় সাইনবোর্ড থেকে মাতুয়াইল যাওয়ার পথে তিনি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। এতে গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর আল কারীম হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আজ মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী এবং ঢাকা মহানগর সেক্রেটারি আলহাজ্ব আব্দুল আউয়াল তাকে দেখতে যান। তারা তার চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ