মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

জয় বাংলা হবে আমাদের সবার: বঙ্গবীর কাদের সিদ্দিকী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ায় কয়েকজনকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, জয় বাংলা কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর স্লোগান নয়; এটা স্বাধীনতার স্লোগান। যত দিন বাংলাদেশে থাকবে, তত দিন জয় বাংলা থাকবে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে মায়ের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় কাদের সিদ্দিকী এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘গত ২৫ বছর একবারের জন্যও জয় বাংলা বলিনি। আজ আমার মায়ের কবরের পাশ থেকে শপথ করে গেলাম, আজ থেকে আমি জয় বাংলা বলব। জয় বাংলা হবে আমাদের সবার।’

কাদের সিদ্দিকী বলেন, ‘আজকে যে নেতারা একটা বিপ্লব ঘটিয়েছেন, তাঁদের আমি সাধুবাদ জানাই। তাঁরা যদি ঠিকভাবে চলতে পারতেন, তাহলে বহু বছর তাঁদের মানুষ স্মরণ রাখত। তাঁরা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। তাঁরা বঙ্গবন্ধু, জিয়াউর রহমানসহ তাঁরা আমাদের কাউকে মানেন না। এটা ভালো নয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আল্লাহ আমাদের জয় দিয়েছিলেন। বাংলাদেশ স্বাধীন না হলে এই যে দালানকোঠা, ঘরবাড়ি, রাস্তাঘাট—এসব কিছুই হতো না। ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। কেউ কেউ মনে করে, স্বাধীনতার পতন হয়েছে। না, কোনোমতেই না।’

এ সময় বঙ্গবীর কাদের সিদ্দিকীর বড় ভাই সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকী, ছেলে দ্বীপ সিদ্দিকী, মেয়ে কুঁড়ি সিদ্দিকী, কুঁশি সিদ্দিকীসহ কৃষক শ্রমিক জনতা লীগের স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ