মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

জাতীয় নাগরিক পার্টির সঙ্গে হেফাজতে ইসলামের বৈঠক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

তরুণদের নেতৃত্বে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা। 

বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টায় এই বৈঠক শুরু হয়ে চলে দীর্ঘ সময়।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী আওয়ার ইসলামকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।
 
বৈঠকে হেফাজতে ইসলামের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। 
বৈঠকে হেফাজত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আহমদ আলী কাসেমী, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মামুনুল হক, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ। 

অপর দিকে এনসিপির নেতাদের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আশরাফ মাহদী ছাড়াও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। 

হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী ৩ মে রাজধানীতে মহাসমাবেশ করবে। এর প্রস্তুতিতে পুরোদমে সময় কাটাচ্ছেন হেফাজত নেতারা। ধারণা করা হচ্ছে, সেই মহাসমাবেশ ইস্যুতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২০১৩ সালে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচারের দাবি জোরালো করতে চায় হেফাজত। সে লক্ষ্যে এ ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন আদায় করছে সংগঠনটি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ