মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

সংস্কার চিরস্থায়ী কোনও বন্দোবস্ত নয় : রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সংস্কার কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এখন যতোটুকু করা সম্ভব, তা করা উচিত। বাকিটা নির্বাচিত সরকার এসে সম্পন্ন করবেএটাই। এটাই হওয়া উচিত।

রোববার (১৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পুড়ে যাওয়া ‘ফ্যাসিবাদের মুখোঅবয়ব’ শিল্পকর্ম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ৫ আগস্টের পর দেশে যে মুক্ত বাতাস সৃষ্টি হয়েছে, তার মাধ্যমে আমরা প্রাণবন্ত গণতন্ত্র ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়ে আসছি-প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন।

তিনি বলেন, এ দেশের জনগণ বহুদিন ধরে ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে আসছে। এই দাবিই আদায়ের পথে গুম হয়েছেন ইলিয়াস আলী, সুমনসহ আমাদের অসংখ্য নেতাকর্মী। শেখ হাসিনা মানবিকতা ও ন্যায়বিচারের জায়গা ধ্বংস করে দিয়েছিল। আদালতকে আওয়ামী লীগের কার্যালয়ে পরিণত করা হয়েছিল। সেই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে।

গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া কোনো সংস্কৃতি বিকাশ সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা সমৃদ্ধশালী হবে যেখানে গণতন্ত্র থাকবে। তখন কেউ আগুন দিয়ে কিছু পুড়িয়ে দেয় না, বরং সবাই মিলে কিছু নির্মাণ করে। এই মনোভাবই সংস্কৃতির প্রকৃত চেতনা।

চারুকলার শিল্পকর্মে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রিজভী বলেন, শিক্ষক-শিক্ষার্থীরা অত্যন্ত মেধা ও পরিশ্রমের সঙ্গে দুর্দান্ত কাজ করে যাচ্ছেন, তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই।

এ সময় বিএনপি নেতা আব্দুস সালাম, মীর শরাফত আলী সপু, শামীমুর রহমান শামীম, ডা. জাহিদুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ