মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

মাদরাসা সুপার ও হেফাজত নেতাকে মারধর, পদ হারালেন বিএনপি নেতা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

নেত্রকোনায় মাদরাসা সুপারকে মারধর এবং হেফাজতে ইসলামের এক নেতার বাড়িঘরে হামলা ও মারধরের ঘটনায় বিএনপি নেতা আবুল কালাম আজাদ ওরফে রেনু মিয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

রোববার (১৩ এপ্রিল) জেলা বিএনপির আহ্বায়ক চিকিৎসক মো. আনোয়ারুল হক ও সদস্য সচিব মো. রফিকুল ইসলাম হিলালীর যৌথ স্বাক্ষরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে অব্যাহতিক প্রদান করা হয়। 

অব্যাহতি পাওয়া আবুল কালাম আজাদ সদর উপজেলার মৌগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি ও ছোট গরদী গ্রামের বাসিন্দা। 
আর ভুক্তভোগীরা হলেন গরদী ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার আবদুল খালেক খান ও মৌগাতী ইউনিয়ন হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান।

স্থানীয় বাসিন্দা ও দলীয় সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ গরদী ইসলামিয়া দাখিল মাদরাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি না হতে পেরে গত মঙ্গলবার দুপুরে তিনি তার লোকজন নিয়ে মাদরাসায় সুপারের কক্ষে যান। পরে সুপারকে টেনেহিঁচড়ে কক্ষ থেকে বের করে দেন এবং চাঁদা দাবি করেন। ওই ঘটনার প্রতিবাদে পরদিন বুধবার দুপুরে মাদরাসা প্রাঙ্গণে শিক্ষার্থী ও এলাকাবাসীরা মানববন্ধন করে। সেখানে মাদরাসার প্রাক্তন ছাত্র ও হেফাজতে ইসলামের নেতা আনিসুর রহমান বক্তব্য দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই দিন সন্ধ্যায় আবুল কালাম ও তার ছেলে লোকজন নিয়ে আনিসুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধরসহ ঘরবাড়ি ভাঙচুর করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। 

এসব ঘটনা নিয়ে উভয় পক্ষই স্থানীয় হাটখলা বাজারে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এ নিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ঘটনায় জেলা কমিটি পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। আজ রোববার আবুল কালাম আজাদকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ