মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

পতিত স্বৈরাচারই হিন্দুদের ওপর বেশি নির্যাতন করেছে: শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বুধবার (১৬ এপ্রিল) বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের সিনিয়র নেতাদের সাথে এক মতবিনিময় সভায় বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে পয়লা বৈশাখে স্বৈরাচারের মোটিফ প্রদর্শিত হয়েছে। এটা একটা রাজনৈতিক ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত। যারা এসব মোটিফ নির্মাণ করেছে তারা কেবলই শিল্পী হিসেবে কাজ করেছে। কিন্তু আওয়ামী লীগের চরিত্র এতোটাই হিংস্র ও অসহিষ্ণু যে, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষকে ফ্যাসিবাদের মোটিফ নির্মাণের জন্য অপরাধী সাব্যস্ত করে তার বাড়িতে অগ্নিসংযোগ করেছে। এটা একজন শিল্পী ও একজন সংখ্যালঘুর সাথে নির্মমতার নিকৃষ্ট দৃষ্টান্ত।

মুফতি ফয়জুল করীম, শায়েখে চরমোনাই বলেন, রাজনীতিতে নোংরামী যুক্ত করেছে আওয়ামী লীগ, শিল্পকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। পতিত স্বৈরাচারই দেশের হিন্দুদের প্রতি সবচেয়ে বেশি নির্মমতা করেছে এবং অবিরাম মিথ্যা বলে তার দায় ইসলামপন্থী ও বিরোধী রাজনৈতিক শক্তির ওপরে চাপিয়েছে। তাদের রাজনৈতিক স্বার্থের বিরুদ্ধে কোন হিন্দু অবস্থান নিলে আওয়ামী লীগ তার সাথে কত নির্মম আচরণ করতে পারে তার দৃষ্টান্ত হয়ে থাকবে মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, অবিলম্বে এই সহিংসতার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। কারণ সাম্প্রতিক অতিতের কিছু ঘটনার ধারাবাহিকতায় এই ধারণা জন্ম নিচ্ছে যে, পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের ওপরে গুপ্ত হামলা করে তাদের জান-মালের ক্ষতি সাধন করছে পতিত ফ্যাসিবাদের অবশিষ্টাংশ। এই প্রবনতা অব্যাহত থাকলে আওয়ামী স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে মানুষ ভয় পাবে। এটা জাতির জন্য শুভকর না। তাই রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে হলেও এর সাথে সংশ্লিষ্ট সকল অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ