মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

আগামীকাল খেলাফত মজলিস ও এনসিপি’র আন্তদলীয় সংলাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিস ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আন্তদলীয় সংলাপ আগামীকাল রবিবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর পুরানা পল্টনের ফায়েনাজ টাওয়ারের (৩৭/২, পুরানা পল্টন, লিফটের ১১/এ) খেলাফত মজলিস মিলনায়তনে বিকেল সাড়ে ৩টায় এই সংলাপ অনুষ্ঠিত হবে।

বৈঠকে উভয় দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং সমসাময়িক রাজনৈতিক বিষয়সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে বলে জানা গেছে।

বৈঠক শেষে যৌথভাবে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে অংশ নেবেন দুই দলের প্রতিনিধিরা। এতে জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ