মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

জমিয়ত কসবা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন আগামীকাল 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল  রোববার, ২০ এপ্রিল, কসবা টি আলী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি জাবের কাসেমী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশিষ্ট আলেম মাওলানা আলী আজম, মুফতি বোরহান উদ্দীন কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মিডিয়া সেলের সদস্য মুফতি ইমরানুল বারী সিরাজী, কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান মুফতি আমজাদ হোসাইন আশরাফী, মুফতি কামাল উদ্দীন দায়েমী, নুরুল ইসলাম লাল বাদশা ।

আরো উপস্থিত থাকবেন কসবা উপজলা বিএনপির সভাপতি এডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান ও কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শরিফুল হক স্বপন।

হামদ ও নাত  পরিবেশন করবেন বিশিষ্ট নাশিদ শিল্পী শেখ এনাম ।

সভাপতিত্ব করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কসবা উপজেলার সভাপতি  মাওলানা সৈয়দ আহমদ মাহবুব আল মাদানী।

সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানী।

মাওলানা ইয়াকুব উসমানী বলেন, অনুষ্ঠান বাস্তবায়নের জন্য আমাদের নেতাকর্মীরা মেহনত করে যাচ্ছেন। আমরা আশাবাদী কসবা বাসী একটি সুন্দর অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ