শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইমামরাও যেন এমপি হতে পারেন, সেই সুযোগ চায় এনসিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের সব শ্রেণি-পেশা এমনকি মসজিদের ইমামরাও যেন সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন সেই সুযোগ রাখার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এছাড়া গত তিনটি নির্বাচনে যে সব কর্মকর্তা অনিয়মে জড়িত ছিলেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে দলটি। 

রোববার (২০ এপ্রিল) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি এসব দাবি জানায়। 

নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, ‘আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। এ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশনকেও সংস্কারের আওতায় আনার বিষয়ে আলোচনা হয়েছে। গত ১৫ বছরে যেসব ব্যক্তি জড়িত ছিলেন, তাদেরও যথাযথ আইনি ব্যবস্থার আওতায় আনতে হবে।’

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘দেশের সব শ্রেণি-পেশার মানুষের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে হলে ইমাম ও শিক্ষকদের জন্যও সমান সুযোগ তৈরি করতে হবে।

মসজিদের ইমাম থেকে স্কুলের শিক্ষকরাও যেন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য (এমপি) হওয়ার সুযোগ পান, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘অতীতে ঋণখেলাপিদের ভোটে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল। আমরা বলেছি, এসব বিষয় তদন্ত করে আইনি নিষ্পত্তি করতে হবে।’

দুপুর ১২টা ৩০ মিনিট থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী সিইসির সঙ্গে এনসিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল এ বৈঠক করে।

আজ ২০ এপ্রিল রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল। তবে গত বৃহস্পতিবার এ সময়সীমা ৯০ দিন বাড়ানোর আবেদন জানায় এনসিপি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ