মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

সমমনা দলের সঙ্গে ইসলামী আন্দোলনের সংলাপ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ বুধবার (২৩ এপ্রিল) সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার, নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক সংলাপ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বেলা এগারোটায় বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিসের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর দুইটায় গণঅধিকার পরিষদের সাথে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত উভয় সংলাপ বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। প্রতিনিধি দলে মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদসহ দলের উর্ধতন নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সংস্কারকে মূখ্য বিবেচনা করে নির্বাচন আয়োজনের দাবী জানিয়ে আসছে। নির্বাচনে ইসলামপন্থীদের আসনভিত্তিক একক প্রার্থী দেয়া এবং নারী কমিশনের বিতর্কিত সুপারিশ নিয়ে করণীয় নির্ধারণসহ সাম্প্রতিক বিষয়াবলী সংলাপের আলোচ্যসূচি হিসেবে থাকবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ