মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি আমীর জিহাদী , মহাসচিব আম্মারুল হক 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় কর্মপরিষদের ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের মজলিসে শুরা, উপদেষ্টা ও কর্মপরিষদের যৌথ সভার সিদ্ধান্তে গঠিত এ কমিটিতে বিএম আমির জিহাদী সভাপতি, আম্মারুল হক মহাসচিব, অলি উল্লাহ আরজু সংগঠন সচিব নির্বাচিত হয়েছেন। 

২৬ এপ্রিল (শনিবার) বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন , অভিভাবক সংগঠন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর ও ইসলামী ছাত্রসমাজের উপদেষ্টা পরিষদ সভাপতি আল্লামা সরোয়ার কামাল আজিজী।  নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মজলিসে শুরা সদস্য মাওলানা আব্দুল মাজেদ আতহারী। দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, নেজামে ইসলাম পার্টির মহাসচিব ও ইসলামী ছাত্রসমাজের উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা মুসা বিন ইযহার । 

কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাখীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মজলিসে শুরা সদস্য মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। 

এছাড়াও মজলিসে শুরা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল খালেক নিজামী, হাফেজ মাওলানা আবু তাহের খান, মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান, মাওলানা আতিকুর রহমান সিদ্দিকী। উপদেষ্টা পরিষদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. মাওলানা মুহাম্মদ ইলিয়াছ খান, মাওলানা মুহাম্মদ  ইয়াছিন হাবিব, হাজ্বী আনোয়ারুল কবির, হাফেজ মাওলানা আজীজুল হক, মাওলানা শরীফুর রহমান, মাওলানা এরশাদ বিন জালাল, মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, মুফতি শেখ ওসমান গণি প্রমুখ। 

নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, সহ-সভাপতি তারেকুল ইসলাম, সহকারী মহাসচিব আব্দুল্লাহ আল-মামুন, অর্থ সচিব আমিনুল ইসলাম, প্রচার সচিব শহীদুল্লাহ শাহীন, দফতর সচিব ঈসা খান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ