মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দেশের উন্নয়ন শ্রমজীবী মানুষের পরিশ্রমেই হচ্ছে: আমীরে মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের দাওয়াত ও গণসংযোগ মাস (মে-২০২৫) উপলক্ষে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে রাজধানীর নয়াপল্টনের এফপিএবি মিলনায়তনে আয়োজিত হয় শ্রমিক দিবসের আলোচনা সভা। বিকেল ৩টায় শুরু হওয়া এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ।

বক্তব্যে তিনি বলেন, “দেশের উন্নয়ন মূলত শ্রমজীবী মানুষের পরিশ্রমেই সম্ভব হচ্ছে। কিন্তু শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ছাড়া এ উন্নয়ন টেকসই হবে না। তাদের ন্যায্য দাবিগুলো মেনে নিতে হবে। চাকুরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যখন-তখন ছাঁটাইয়ের প্রবণতা বন্ধ করতে হবে। পাশাপাশি শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে।”

তিনি আরও বলেন, “শিল্প-কারখানার মালিকানার একটি অংশ শ্রমিকদের দিতে হবে এবং ইসলামী শ্রম আইন বাস্তবায়ন করতে হবে। তবেই শ্রমিক ও মালিক একসাথে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।”

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম। সভা পরিচালনা করেন মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ নুর হোসেন, আমির আলী হাওলাদার, হাফেজ নুরুল হক, কাজী আরিফুর রহমান, মাওলানা সর্দার নেয়ামত উল্লাহ, সেলিম হোসাইন প্রমুখ।

আলোচনা সভা শেষে মে মাসব্যাপী দাওয়াত ও গণসংযোগ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমীরে মজলিস মাওলানা আবদুল বাছিত আজাদ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ