মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শ্রমিক ও মালিক উভয়ের সুষ্ঠু অধিকার দিয়েছে ইসলাম : খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, ইসলাম শ্রমিক ও মালিক তথা সব মানুষের অধিকার নিশ্চিত করণার্থে বাস্তবমুখী ও কার্যকর নির্দেশনা দিয়েছে।  মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার নায্য পারিশ্রমিক আদায়ের নির্দেশ দিয়েছেন মালিকপক্ষকে। ঠিক তদ্রুপ, শ্রমিককেও নির্দেশনা দেওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে প্রদত্ত দায়িত্ব ও কার্যাবলী যথাযথভাবে সম্পন্ন করতে। মানুষ হিসেবে মালিক ও শ্রমিক উভয়ের মর্যাদা ও অবস্থান সমান। উভয়েই একে অন্যের মুখাপেক্ষী। প্রত্যেকে তার নিজ  নিজ দায়িত্ব পালন করলে সবার প্রাপ্য অধিকার আপনাআপনিই নিশ্চিত হবে। ভাঙচুর, জ্বালাও-পোড়াও জাতীয় আন্দোলনের প্রয়োজন পড়বে না।

আজ বৃহস্পতিবার (০১ মে ২০২৫) সকাল ৭ টায় রাজধানীর লালবাগ কেল্লার মোড়স্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর আয়োজিত 'শ্রমিকের মর্যাদা ও অধিকার' শীর্ষক আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে এসব কথা বলেন।

খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এবং ঢাকা মহানগর আমীর মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মোফাচ্ছির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর মুফতী আখতারুজ্জামান আশরাফী, যুগ্ম সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম জামালী, সহ সাংগঠনিক সম্পাদক মুফতী মাহফুজ মুসলেহ, জাকির হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা জাফর আহমাদ, মুফতী রুহুল আমীন, মুফতী মাহমুদুর রহমান ইয়াহইয়া, মাওলানা ইকরাম এলাহী,  মাওলানা আবুল হাসানাত, মাওলানা সফিক সাদী,  মুফতী নূরুর রহমান প্রমূখ।

আলোচনা সভা শেষে খেলাফত আন্দোলনের নবনির্বাচিত আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীকে ঢাকা মহানগরের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। মহানগর নেতৃবৃন্দ নবনির্বাচিত আমীরে খেলাফতকে শুভেচ্ছার নিদর্শনস্বরুপ ক্রেস্ট ও বই উপহার দেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদীসহ কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও থানা নেতৃবৃন্দ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ