শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২ মে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাদ জুমা বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনার সময় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, “যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই।”

বৃহস্পতিবার (১ মে) তিনি বলেন, “আওয়ামী লীগের বিচার নিশ্চিত, রেজিস্ট্রেশন বাতিল এবং বিচারিক প্রক্রিয়া চলাকালীন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে আগামী ২ মে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে বিক্ষোভ মিছিল করব। সেই কর্মসূচির অংশ হিসেবেই আজ আমরা লিফলেট বিতরণ করছি।”

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “আওয়ামী লীগ শুধু গণহত্যায় নয়, ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বরের হত্যাকাণ্ড, তারপর হচ্ছে বিচারব্যবস্থার মাধ্যমে পরিকল্পিত হত্যা—জুডিশিয়ারি কিলিং।আমরা দেখেছি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এছাড়াও মোদি-বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভারতের আগ্রাসনের পথ উন্মুক্ত করে দিয়েছেন শেখ হাসিনা। সর্বশেষ তিনটি নির্বাচনে—আমি ভার্সেস ডামি, মিডনাইট নির্বাচন এবং আনকনটেস্টেড নির্বাচনের মাধ্যমে যেভাবে ক্ষমতা কুক্ষিগত করা হয়েছে এবং জুলাইয়ের গণবিস্ফোরণে ইচ্ছাকৃতভাবে ছাত্র ও সাধারণ জনতার ওপর যেভাবে হত্যা চালানো হয়েছে—এসবের প্রেক্ষিতে আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক দল নয়।”

তিনি বলেন, “আওয়ামী লীগ এখন নাৎসি পার্টির মতো আচরণ করছে। একটা কথা মনে রাখতে হবে—আওয়ামী লীগের স্বাভাবিক কোনো পতন হয়নি, তারা কোনো নির্বাচনে পরাজিত হয়নি, বরং গণবিস্ফোরণের মধ্য দিয়ে তাদের পতন হয়েছে। যে রাজনৈতিক দল পালিয়ে গেছে, সে দল আর কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে অংশ নিতে পারে না। সেই জায়গা থেকে আমরা বলছি—আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে, দলটির রেজিস্ট্রেশন বাতিল করতে হবে এবং সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।”

তিনি জানান, এসব দাবির ভিত্তিতেই আগামী ২ মে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাদ জুমা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে, যার অংশ হিসেবে আজ তারা লিফলেট বিতরণ করেছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ