বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতি দেয়ার চক্রান্ত বন্ধ করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান বলেন, সম্প্রতি কিছু সংগঠন ও মহল থেকে সমাজে অনৈতিকতা ছড়ানোর গভীর ষড়যন্ত্র হচ্ছে। এরই অংশ হিসেবে যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি তোলা হয়েছে। ইসলামী শরীয়তে যা অত্যন্ত ঘৃণিত ও প্রত্যাখ্যাত। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এই ধরণের দাবি ও প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

আজ ৩ এপ্রিল ২০২৫ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির নিয়মিত মাসিক বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ইসলামে যৌন পেশা সম্পূর্ণ হারাম ও ঘৃণিত। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ব্যভিচার থেকে দূরে থাকার কঠোর নির্দেশ দিয়েছেন। যৌন কার্যক্রমকে পেশা হিসেবে বৈধতা দেয়ার মানে হলো, ইসলামের মৌলিক আদর্শ ও সমাজের নৈতিক ভিত্তিকে চরমভাবে আঘাত করা। এটি ব্যক্তি, পরিবার এবং সামগ্রিক সমাজ ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।

যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়ার প্রস্তাব ইসলাম, সংবিধান ও বাঙালি সংস্কৃতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। এ ধরনের প্রচেষ্টাকে আমরা দেশবিরোধী ও নৈতিক অবক্ষয়ের ষড়যন্ত্র হিসেবে দেখছি। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দৃঢ়ভাবে ঘোষণা করছে, এই চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেয়া হবে না। প্রকৃত শ্রমিকদের অধিকার এবং নৈতিকতার প্রশ্নে আমরা আপসহীন।

আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই ধরনের দাবি ও তৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে কেউ যেন এমন অনৈতিক প্রস্তাব উত্থাপন করতে না পারে সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ