শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

রানীগঞ্জে জমিয়তের সঙ্গে সৈয়দ তামিম আহমদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রাণীগঞ্জ ইউনিয়নের সাথে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেজুরগাছের সম্ভাব্য প্রার্থী সৈয়দ তামিম আহমদ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি  মাওলানা গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ শাহিনুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রথমে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন মাওলানা মোসদ্দির হোসেন। 

০৪ মে, রবিবার বিকাল ৪টায় রানীগঞ্জ বাজারে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সুনামগঞ্জ ৩ ( জগন্নাথপুর - শান্তিগন্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা সৈয়দ তামীম  আহমদ সাহেব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের সমাজ সেবা  সম্পাদক   মোঃরেজাউল হক (এলএলএম)।

স্বাগত বক্তব্য রাখেন মাওলানা রশিদ আহমদ।

আরো বক্তব্য রাখেন রাণীগঞ্জ ইউনিয়ন জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা জিয়া উদ্দিন,  ইউনিয়ন জমিয়তের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, অন্যতম নেতা আবু মোয়াযাহ মোঃ হাবীবুর রহমান,  যুব জমিয়ত রাণীগঞ্জ ইউনিয়ন শাখার সদস্য সচিব মাওলানা সাইফুল ইসলাম, ছাত্র জমিয়ত  রাণীগঞ্জ ইউনিয়নের সাবেক সহ-সাধারণ সম্পাদক হাফিজ মোঃ আবু তালহা, বর্তমান আহ্বায়ক মাওলানা রায়হান আহমদ,

এসময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল বাতিন, মাওলানা মস্তফা আল হুসাইনি, মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা মুফতি রেজাউল করিম,  মাওলানা সৈয়দ মারজান ফেদাউর, হাফিজ ফজলুর রহমান, মাওলানা ইবরাহিম আহমদ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আহমদ ইয়াকুব, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা মতিউর রহমান,  আব্দুল কাহার, মাওলানা মাহমুদ আহমদ, মৌলভী আব্দুল আলী, হা ইবরাহিম আহমদ নবীন, মারুফ আহমদ, মারজান আহমদ প্রমুখ।

আরএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ