শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যারা ফ্যাসিস্টকে ফেরাতে চান তাদের তালিকা শিবিরের কাছে রয়েছে: জাহিদুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করলে সরকারের পরিণতি আরও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। তিনি বলেন, “হাসিনার যেই পরিণতি এই প্রজন্ম করেছে, আপনারা যদি ফ্যাসিবাদকে পুনরায় পুনর্বাসনের চেষ্টা করেন, তাহলে আপনাদের পরিণতি হবে তার চেয়েও ভয়াবহ।”

জাহিদুল ইসলাম দাবি করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত আন্দোলনের সময় ‘গণহত্যা’ চালানো হয়েছিল এবং আজও তার সুষ্ঠু বিচার হয়নি। তিনি বলেন, “আমরা একটি ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নয় মাস পার হয়ে গেছে—তবুও শহীদ পরিবারগুলোর কান্না থামেনি, আহত ভাইয়েরা এখনো হাসপাতালে কাতরাচ্ছেন।”

তিনি অভিযোগ করেন, আন্দোলনের সময় নিহত ও আহতদের পরিবার এখনো বিচার পাচ্ছে না বরং বিভিন্নভাবে হুমকি-ধামকির মুখে পড়ছে। “অনেক আসামী, যারা গণহত্যার সাথে সম্পৃক্ত ছিলো, তারা শহীদ পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে,” বলেন তিনি।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “আপনারা কোনো সাধারণ বা আইনি প্রক্রিয়ায় ক্ষমতায় আসেননি, তাই গণহত্যার বিচারে কোনো উচ্চ আদালত বা আইনি ফাঁকির আশ্রয় নিয়ে রাজনীতি করবেন না। আপনাদের নাম ও তথ্য আমাদের কাছে আছে।”

জাহিদুল ইসলাম দ্রুত, কার্যকর ও দৃশ্যমান বিচার প্রক্রিয়ার দাবি জানান এবং বলেন, “এই প্রজন্ম জানে কীভাবে অন্যায় মোকাবেলা করতে হয়। তাই সরকার ও প্রশাসনের যেসব ব্যক্তিরা গণহত্যার সাথে যুক্ত ছিলেন, তাদের প্রতি আমাদের এই বার্তা—সময় থাকতে সাবধান হোন।”

এই বক্তব্যে আবারও ফুটে উঠলো আন্দোলনে নিহতদের বিচার ও ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে ছাত্র শিবিরের সক্রিয় ভূমিকা এবং ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ের পূর্বাভাস।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ