শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

ছাত্র জমিয়তের কাউন্সিল ২৩ মে, চলছে দাওয়াতি কার্যক্রম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলামের ছাত্র সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশের কাউন্সিল আগামী ২৩ মে শুক্রবার অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯টায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে সদস্য সম্মেলন ও কাউন্সিল-২৫ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে ছাত্র জমিয়তের কাউন্সিল বাস্তবায়নে পুরোদমে প্রস্তুতি চলছে। দায়িত্বশীলরা ব্যস্ত সময় পার করছেন।

দাওয়াতি কাজের অংশ হিসেবে ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারীর নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধি দল ইতোমধ্যে জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীসহ কেন্দ্রীয় নেতাদের কাছে সম্মেলনের দাওয়াতপত্র পৌঁছে দিয়েছেন।

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল সম্পন্ন হয়। সেই কাউন্সিলে দলের সভাপতি পদে পরিবর্তন এসেছে। এবার ছাত্র জমিয়তের কাউন্সিলের আয়োজন করা হয়েছে। ছাত্র সংগঠনের নেতৃত্বেও আসতে পারে কিছু পরিবর্তন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ