বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ক্যানসারে আক্রান্ত জমিয়ত নেতা মাওলানা ওমর আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জমিয়ত ঢাকা মহানগর উত্তরের সহ-সাধারণ সম্পাদক, বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা ওমর আলী লিউকেমিয়া ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছেন। 

বেশ কিছুদিন যাবত ডায়বেটিসসহ শারীরিক দুর্বলতা অনুভব করায় ডাক্তারের শরণাপন্ন হন মাওলানা ওমর আলী। HB, B12, WBC ও RBC ইত্যাদি রিপোর্ট তেমন ভালো আসেনি। পরে আরও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে তার লিউকেমিয়া ব্লাড ক্যানসার ধরা পড়ে।  

শিক্ষকতার পেশায় মাওলানা ওমর আলী শহীদ মুক্তিযোদ্ধা জামিয়া ইমদাদিয়া দারুল উলুম মুসলিম বাজার মাদরাসার মুহাদ্দিস ও জামিয়া ইসলামিয়া রামেরকান্দা কেরানিগঞ্জের শাইখুল হাদিস। এছাড়াও জামিয়া ইমদাদিয়া বাগ্নিবাড়ি মাদরাসার নায়েবে মুহতামিম ও শায়খুল হাদিসের দায়িত্ব পালন করছেন। 

উল্লেখ্য, মাওলানা ওমর আলী পুরান ঢাকার জামিয়া ইসলামিয়া ইসলামবাগ লালবাগের সাবেক নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস। স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে মোদীবিরোধী আন্দোলনের সময় আলেম উলামাদের গ্রেফতার ও হয়রানির সময়ে আওয়ামী লীগের ষড়যন্ত্রের শিকার হয়ে অন্যান্য শিক্ষকদের সাথে তাকেও চাকরিচ্যুত করা হয়।

দেশ-বিদেশে মাওলানা ওমর আলীর অনেক ছাত্র, শুভাকাঙ্ক্ষী, ভক্ত-অনুরাগী রয়েছেন। তার সুস্থতার জন্য শিক্ষক, ছাত্রবৃন্দ, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহযোদ্ধাসহ দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ