শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

‘মানবিক করিডোর ও বন্দর লিজ দেওয়া এই সরকারের কাজ নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিয়ানমারের রাখাইনে সহায়তার নামে ‘মানবিক করিডোর’ এবং চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার নীতিগত সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশ। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশেম বলেছেন, অবিলম্বে ওইসব সিদ্ধান্ত বাতিল করতে হবে।

সোমবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুক্তিযোদ্ধা আবুল কাশেম বলেন, অন্তর্র্বতী সরকার তার অন্যতম প্রধান কাজ প্রয়োজনীয় সংস্কার করা। গণহত্যার সাথে জড়িত ফ্যাসিবাদের বিচার দ্রুত সম্পন্ন করা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া। কিন্তু এসবের দৃশ্যমান উদ্যোগ না নিয়ে রাষ্ট্রীয় এমন অনেক সিদ্ধান্ত নিচ্ছে বা নিতে যাচ্ছে, যা মোটেই গ্রহণযোগ্য নয়।

মুক্তিযোদ্ধা আবুল কাশেম বলেন, রাখাইনে করিডোর ও নিজস্ব সক্ষমতা ও লাভজনক থাকার পরও বিদেশি কোম্পানিকে বন্দর লিজ দেওয়া দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্বের পরিপন্থী। যা দেশপ্রেমিক জনতা কোনভাবে প্রত্যাশà¦