মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

কাজী সিকান্দারের ইন্তেকালে খেলাফত মজলিস ফেনী জেলা শাখার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী সাহিত্য ফোরামের সভাপতি এবং বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের আইন ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী সিকান্দারের আকস্মিক ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খেলাফত মজলিস ফেনী জেলা শাখার নেতারা।
মঙ্গলবার (২৪ মার্চ) এক যৌথ শোক বিবৃতিতে খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী ও সাধারণ সম্পাদক মাওলানা সান উল্লাহ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘কাজী সিকান্দার ছিলেন ফেনীর সাহিত্য অঙ্গনের এক নিবেদিতপ্রাণ অভিভাবক। লেখক ও সাহিত্যিকদের ঐক্যবদ্ধ করতে তাঁর নিরলস প্রচেষ্টা ফেনীর মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তাঁর এই আকস্মিক চলে যাওয়া আমাদের জন্য অত্যন্ত বেদনার এবং অপূরণীয় ক্ষতির।’

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ‘আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মকাম দান করেন এবং শোকবিহ্বল পরিবারকে এই কঠিন শোক সইবার ধৈর্য দান করেন।’

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্র সৈকত ভ্রমণ শেষে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ