সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতার সূচনা করে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার (২৫ মার্চ) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এই গৌরবময় দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যারা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের ত্যাগ ও আদর্শ আমাদের প্রেরণা যোগায় একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে।

নেতৃদ্বয় আরো বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় ধর্মভিত্তিক রাজনৈতিক দলের মাঝে একমাত্র জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দেশের সংকটময় মুহূর্তে জাতীয় স্বার্থে সক্রিয় অবস্থান গ্রহণ করে এবং মুক্তিযুদ্ধের পক্ষে নিজেদের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরে।বিশেষভাবে জমিয়তের সাবেক নির্বাহী সভাপতি মুজাহিদে মিল্লাত মাওলানা শামসুদ্দীন কাসেমী রহ. মুক্তিযুদ্ধের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করে একটি বিবৃতি প্রদান করেন, যা সেই সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত সাহসী ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ ছিল। তাঁর এই দেশপ্রেমমূলক অবস্থানের কারণে তিনি গ্রেফতারও হয়েছিলেন।

তারা আরও বলেন, স্বাধীনতার এই দিনে আমরা শপথ গ্রহণ করি—দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে আমরা সবাই একযোগে কাজ করব। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করাই হবে আমাদের অঙ্গীকার।

নেতৃদ্বয় দেশের সকল মানুষকে মহান স্বাধীনতা দিবসের চেতনাকে হৃদয়ে ধারণ করে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশের পথে এগিয়ে আসার আহ্বান জানান।

 এমএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ