সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় পীর সাহেব চরমোনাইয়ের শোক 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে পরে যাওয়ার ফলে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, ঘটনার অভিঘাতে আমরা বাকরুদ্ধ ও স্তম্ভিত হয়েছি। এতোগুলো যাত্রী নিয়ে একটা বাস নদীতে ডুবে যাচ্ছে; এই দৃশ্যে আমরা শিউরে উঠেছি। বাসে থাকা যাত্রীদের পরিণতির ভাবনায় কম্পিত হয়েছি। 

এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুন এই দোয়া করি। বেদানার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, একই সাথে এখানে কারো অবহেলা ছিলো কি না এবং পদ্ধতিগত সমস্যা ছিলো কি না তা খতিয়ে দেখতে হবে।  আমরা এই ধরনের দুর্ঘটনার কোনো পুনরাবৃত্তি দেখতে চাই না।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ