মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

যোগাযোগ খাত এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আক্ষেপ করে বলেছেন, আজকে ৫৬তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। স্বাধীনতার অর্ধশতাব্দী পরেও দেশের যোগাযোগ অবকাঠামোর অবস্থা প্রাগৈতিহাসিক কালের মতো ভঙ্গুর ও দুর্ঘটনা প্রবণ। আধুনিক বিশ্বে এতো দুর্ঘটনা আর কোথাও ঘটে না। বিগত ৫৫ বছরে যারা দেশ পরিচালনা করেছে তাদের সবাইকে এর দায় নিতে হবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে পীর সাহেব চরমোনাই উপর্যুক্ত মন্তব্য করেন।

বৈঠকে গতকাল দৌলতদিয়া ঘাটের দুর্ঘটনাসহ এবারের ঈদে বিভিন্ন দুর্ঘটনায় নিহতের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকাহত পরিবারের সাখে সমবেদনা জ্ঞাপন করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, অতীতের সকল সরকারের ব্যয়ের অন্যতম প্রধান খাত ছিল এই যোগাযোগব্যবস্থা। কিন্তু পদে পদে দুর্নীতির কারণে গণযোগাযোগ খাত এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। নতুন সরকারের প্রতি আহবান করবো, গণযোগাযোগ খাতে গুরুত্ব দিন। সকল ধরণের সিন্ডিকেটবাজিকে উপেক্ষা করুন। গাড়ির ফিটনেস, চালকের লাইসেন্সসহ এই খাতের সকল স্তরে বিশ্বমান অনুসরণ করুন। কারণ এসব দুর্ঘটনা আসলে দুর্ঘটনা না, এগুলো পদ্ধতিগত গণহত্যার শামিল।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, আলহাজ্ব গিয়াসউদ্দিন আহমেদ, যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আলহাজ্ব আমিনুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, জিএম রুহুল আমীন, মুফতি মানসুর আহমেদ সাকি প্রমূখ।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ