সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

দেশের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

‘অতিসাংবিধানিকতা’ না দেখিয়ে দেশের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে ক্ষমতাসীন বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। 

শনিবার (২৮ মার্চ) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত বৈঠকে মহাসচিব এই আহ্বান জানান।

ইউনুস আহমদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ ও বিএনপির নেতৃত্বাধীন সরকার জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত। এই গণঅভ্যুত্থান না হলে দ্বাদশ জাতীয় সংসদ ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারেরই দেশ পরিচালনা অব্যাহত থাকার কথা ছিল। কিন্তু ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রতিষ্ঠিত স্বৈরতন্ত্রের পতন ঘটে।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো সাংবিধানিক প্রক্রিয়ার ফল নয়; বরং এটি ছিল বিদ্যমান সংবিধানের সুযোগে গড়ে ওঠা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জনগণের গণইচ্ছার বহিঃপ্রকাশ। আধুনিক রাষ্ট্রব্যবস্থায় জনগণের ইচ্ছাই সর্বোচ্চ আইন। তাই সরকারকে অতিসাংবিধানিকতা না দেখিয়ে সংস্কার কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর যৌথ মতামতের ভিত্তিতে এবং গণভোটে প্রতিফলিত জনরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
 
তিনি আরও বলেন, সরকারের জারি করা অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে কি না—এ বিষয়ে আলোচনার সময় গণভোট-সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে সরকারের পক্ষ থেকে সংশয় তৈরি করা হয়েছে। বর্তমান আইনমন্ত্রী গণভোট অধ্যাদেশ জারির সময় অ্যাটর্নি জেনারেল হিসেবে এটিকে আইনসম্মত বললেও এখন তা এখতিয়ারবহির্ভূত বলা হচ্ছে, যা নৈতিকতার পরিপন্থী এবং গণরায় উপেক্ষার শামিল।

মাওলানা ইউনুস বলেন, কোনো ধরনের ছলচাতুরি বা সংবিধানের প্রতি অতিভক্তি দেখানো বন্ধ করে গণভোট ও জুলাই সনদের আলোকে সংস্কার বাস্তবায়ন করতে হবে। 

ইউনুস আহমদ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশে সংশোধনী এনে সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে অতিরিক্ত ক্ষমতাসীন করার চেষ্টা চলছে। একক ব্যক্তিকে অতিক্ষমতায়নের পরিণতি জাতি অতীতে ভোগ করেছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি আর দেখতে চায় না জনগণ।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ