সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

১১ দলে নেই ইসলামী আন্দোলন, লোগো ব্যবহার না করার অনুরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গত সংসদ নির্বাচনের আগে ১১ দলীয় যে জোট গঠন হয়েছিল তাতে প্রথম দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকলেও পরবর্তী সময়ে ঘোষণা দিয়ে দলটি জোট ত্যাগ করে। তবে এখনো বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের লোগো ব্যবহার করা হচ্ছে। এজন্য দলটির পক্ষ থেকে লোগো ব্যবহার না করতে অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রী প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় সমঝোতা থেকে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে। সমঝোতা থেকে সরে আসার কারণ ছিল, শরীয়াহ প্রশ্নে ১১দলের অস্পষ্টতা ও নীতিগত অবস্থান থেকে শরীয়াহ থেকে সরে আসা।  এরপরে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১১দল তাদের মতো করেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে ২৫৯ আসনে নির্বাচন করেছে। নির্বাচনের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তাদের রাজনীতির পথ আলাদা। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সাথে যৌথ কোন কর্মসূচি পালন করছে না।

কিন্তু কোন কোন মিডিয়া হাউজ তাদের অনলাইন ভার্সনে ১১ দল সম্পর্কিত সংবাদের সাথে যে ফটোকার্ড জুড়ে দিচ্ছেন সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো দেখা যাচ্ছে। যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। আমরা সকলের কাছে আরো সতর্কতা কামনা করছি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ