সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

দুই মাসে সরকারের অর্জন সন্তোষজনক নয়: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দুই মাস অতিক্রান্ত হতে চলছে। এই সময়কালে নাগরিকের জীবনমান সহনীয় করতে সরকারের অর্জন সন্তোষজনক না। জ্বালানি সংকটের কারণে সারাদেশে হাহাকার চলছে, মৎসজীবীদের মাছ আহরণ ব্যাহত হচ্ছে জ্বালানির অভাবে। নিত্যপণ্যের দাম আগেই জনগণের নাগালের বাইরে ছিল এখন তা আরও বেড়েছে, হামে প্রতিদিন শিশুদের মৃত্যুর সংবাদ আসছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি। মানুষের জীবন আগের চেয়েও কোনো কোনো ক্ষেত্রে খারাপ হয়েছে। আমি সরকারকে বলবো, মানুষের জীবনমান সহনীয় করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিন।

সোমবার (১৩ এপ্রিল) বরগুনা জেলার তালতলী উপজেলার মডেল মসজিদে আয়োজিত এক দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।

তালতলী উপজেলা সভাপতি মাওলানা আফজল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত তারবিয়াতে পীর সাহেব চরমোনাই বলেন, সংস্কার নিয়ে বিএনপি জনরায়কে পাশ কাটানোর যে কৌশল নিয়েছে তা জনগণ ভালোভাবে নেয় নাই। গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ এবং বিচার বিভাগ সম্পর্কিত অধ্যাদেশগুলো বাতিল করায় সরকারের নীতি ও মনোভাব নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। আওয়ামী আমলের মতো দুঃশাসন ফিরে আসার ব্যাপারে আশংকা তৈরি হয়েছে। আমরা বারংবার অনুরোধ করেছিলাম যে, গুম, মানবাধিকার ও বিচারবিভাগ সম্পর্কিত অধ্যাদেশগুলো বাতিল না করার জন্য। তারপরেও বাতিল করা হয়েছে। এখন আমরা দেখতে চাই সরকার এই বিষয়গুলোতে কি আইন করে। যদি সরকার পতিত স্বৈরাচারের মতো স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ রাখে তাহলে আমাদের আবারো রাজপথে নামতে হবে।

তারবিয়াতে বরগুনা-১ সংসদীয় আসনের এমপি মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ