মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ছাত্রদল ও ছাত্র শিবিরের বিবাদ স্বৈরাচার পুনর্বাসনের পথ প্রশস্ত করবে: খেলাফত ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের শীর্ষস্থানীয় দুই ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে বিদ্যমান কাদা ছোড়াছুড়ি এবং সাম্প্রতিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন।

রবিবার(২৬ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি হাফেজ জাকির বিল্লাহ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে যে ঐক্য স্বৈরাচার হাসিনাকে পরাজিত করেছিল, সেই ঐক্যে ফাটল ধরলে দেশ এক ভয়াবহ অস্থিতিশীলতার মুখে পড়বে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চব্বিশের রক্তাক্ত বিপ্লবে ছাত্রদল, ছাত্রশিবিরসহ সাধারণ শিক্ষার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে অকাতরে প্রাণ দিয়েছে। শহীদের রক্তে ভেজা এই জনপদে আজ 'গুপ্ত' বা এ জাতীয় শব্দ নিয়ে বিবাদে লিপ্ত হওয়া চরম হতাশাজনক। ক্যাম্পাসে ক্যাম্পাসে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে হেয় করা এবং গুজব ছড়ানো শুধু ঘৃণা ও বিভেদই বাড়াবে, যা আন্দোলনের চেতনাকে ভূলুণ্ঠিত করবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, পতিত স্বৈরাচারের দোসররা সুযোগের অপেক্ষায় ওঁত পেতে আছে। ছাত্রসমাজের এই ভ্রাতৃঘাতী বিবাদকে কাজে লাগিয়ে তৃতীয় পক্ষ দেশকে অস্থিতিশীল করতে চায়। দেশকে সামনে এগিয়ে নিতে হলে ছাত্র রাজনীতির সুস্থ ধারা ফিরিয়ে আনতে হবে। সকল ছাত্র সংগঠনকে সহনশীলতার পরিচয় দিতে হবে। মনে রাখতে হবে, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে ঐক্যের কোনো বিকল্প নেই।

নেতৃবৃন্দ ছাত্রদল ও ছাত্র শিবিরের শীর্ষ নেতৃত্বকে দ্রুত আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝি নিরসন করার এবং সাধারণ কর্মীদের শান্ত থাকার নির্দেশ প্রদানের জোর আহ্বান জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ