মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

হাসপাতালে সারজিস আলমের শয্যাপাশে আমিরে মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। সেখানে তার একটি অস্ত্রোপচার হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) হাসপাতালে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

মাওলানা মামুনুর হক নিজেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সেই খবর জানিয়েছেন। তিনি লিখেন-

বছর দেড়েক আগে আমি যখন একই হাসপাতালে ভর্তি ছিলাম তখন সারজিস আলম আর হাসনাত আব্দুল্লাহ আমাকে দেখতে এসেছিল। কাকতালীয় ব্যাপার হলো, যেই সমস্যা নিয়ে আমি চিকিৎসা নিতে গিয়েছিলাম সারজিসও একই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ওর বিবরণ থেকে বুঝলাম ঠিক যেমন ব্যথা ও অস্থির যাতনা নিয়ে হঠাৎ আমি হাসপাতাল মুখো হয়েছিলাম, একই পরিস্থিতিতে হাসপাতালে এসেছে সারজিস।

আমিরে মজলিস লিখেন- আলহামদুলিল্লাহ চিকিৎসা সম্পন্ন হয়েছে। দ্রুতই হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। আমীন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ