সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সক্রিয় হচ্ছে হেফাজতে ইসলাম, গুরুত্বপূর্ণ চার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দীর্ঘদিন ধরে অনেকটা ঝিমিয়ে পড়া আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম আবার সক্রিয় হচ্ছে। এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ চারটি সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে এগার দলীয় জোটভুক্ত হেফাজত সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে আলোচনা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ, দেশব্যাপী শানে রেসালত সম্মেলন এবং সংগঠনের একটি গঠনতন্ত্র প্রণয়ন। 

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী এই চারটি সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের নেতৃত্বে কয়েকজন হেফাজত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতে এসব সিদ্ধান্ত হয়।

তিনি জানান, প্রথম সিদ্ধান্ত হলো- ১১ দলীয় জোটভুক্ত হেফাজতের দায়িত্বশীলদের নিয়ে সৃষ্ট চলমান সংকট নিরসনে হেফাজত-সংশ্লিষ্ট রাজনৈতিক দলসমূহের মধ্যে যে সকল দল ১১ দলীয় জোটে অংশগ্রহণ করেছে, তাদের সাথে নিম্নোক্ত সাব-কমিটি আলোচনা করবে:

১. মুফতি জসিম উদ্দিন — আহ্বায়ক

২. আল্লামা শায়েখ সাজিদুর রহমান

৩. আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব, মধুপুর)

৪. আল্লামা সালাহ উদ্দীন নানুপুরী

৫. আল্লামা আব্দুল আউয়াল (পীর সাহেব, ডিআইটি)

৬. মাওলানা আইয়ুব বাবুনগরী

৭. মুফতি বশীরুল্লাহ

দ্বিতীয় সিদ্ধান্ত হলো, আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে বেশকিছু দাবি নিয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করে সাক্ষাতের তারিখ ও সময় নির্ধারণ করবে নিম্নোক্ত সাব-কমিটি:

১. মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

২. মাওলানা আজিজুল হক ইসলামাবাদী

৩. মুফতি কিফয়াতুল্লাহ আজহারী

৪. মুফতি সাখাওয়াত হুসাইন রাজী

তৃতীয় সিদ্ধান্ত হলো, দেশব্যাপী ‘শানে রেসালাত সম্মেলন’-এর সময়সূচি প্রণয়ন করবে নিম্নোক্ত সাব-কমিটি:

১. আল্লামা শায়েখ সাজিদুর রহমান

২. মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

৩. মাওলানা জুনায়েদ আল হাবিব

৪. মাওলানা আজিজুল হক ইসলামাবাদী

৫. মুফতি বশীরুল্লাহ

৬. মুফতি কিফয়াতুল্লাহ আজহারী

৭. মুফতি সাখাওয়াত হুসাইন রাজী

চতুর্থ সিদ্ধান্তের কথা তুলে ধরে তিনি বলেন, ২৮ এপ্রিল ২৬ ইং হতে আগামী এক মাসের মধ্যে হেফাজতের গঠনতন্ত্রের খসড়া তৈরি করে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী তা গঠনতন্ত্র প্রণয়ন-সংক্রান্ত সাব-কমিটির সদস্যদের নিকট পেশ করবেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ