মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

শাপলাসহ বিচারবহির্ভূত সব হত্যাকাণ্ডের বিচার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, শাপলার শহীদদের খুনিদের বিচার করে দেশের বৃহত্তর ইসলামপন্থি জনতার হৃদয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হবে। শাপলার নির্মম ঘটনার সঙ্গে জড়িত খুনি ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। শাপলা চত্বরের এই ঘটনা শুধু একটি মানবিক বিপর্যয় নয়, এটি ন্যায়বিচার ও মানবাধিকারের প্রশ্ন। তাই সত্য উদঘাটন, দায়ীদের চিহ্নিতকরণ এবং তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

সোমবার (৪ মে) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের গেন্ডারিয়া থানা শাখার উদ্যোগে থানা তৃণমূল দায়িত্বশীল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেস অতিথি ছিলেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আহাদ।

গেন্ডারিয়া থানা শাখা সভাপতি হাজী মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাকিম মাওলানা আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় থানা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, নিত্যপণ্যের আকাশচুম্বি মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা। এমতাবস্থায় সাধারণ খেটে খাওয়া মানুষের দুঃখ দুর্দশা লাঘবে সরকারকে কাজ করতে আহ্বান জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ