সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

কোরবানির আগেই চামড়া শিল্পের সব সমস্যা সমাধানের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সাভারের চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি)সহ বিদ্যমান সব সমস্যা কোরবানির আগেই সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনূস আহমদ।

শনিবার (৯ মে) এক বিবৃতিতে তিনি বলেন, প্রতি বছর কোরবানির সময় চামড়ার দাম নিয়ে অস্থিরতা ও হাহাকার তৈরি হয়। অথচ এই চামড়া সরাসরি গরিবের হক এবং বাংলাদেশের মাদ্রাসা ও এতিমখানাগুলোর একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস।

মাওলানা ইউনূস আহমদ বলেন, সাভারের চামড়া শিল্পনগরীর বিভিন্ন সমস্যার কারণে বিশেষ করে সিইটিপি কার্যকরভাবে কাজ না করায় বিশ্ববাজারে চামড়ার ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না। ফলে কোরবানির সময় চামড়া প্রায় পানির দরে বিক্রি হয়। এতে একদিকে দেশের সম্পদ অপচয় হচ্ছে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা আয় কমে যাচ্ছে এবং এতিমদের শিক্ষা ও ভরণপোষণে সংকট তৈরি হচ্ছে।

ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, চামড়া শিল্প দেশের রপ্তানি আয়ের একটি গুরুত্বপূর্ণ খাত। আন্তর্জাতিক মানদণ্ড ও পরিবেশগত শর্ত পূরণ না হওয়ায় বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক দাম পাওয়া যাচ্ছে না। এসব সমস্যার সমাধানে দীর্ঘদিন ধরে অবহেলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি সরকারের উদ্দেশে বলেন, আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে কোরবানির আগেই চামড়া শিল্পনগরীর সিইটিপিসহ সব সমস্যার কার্যকর সমাধান করতে হবে। যাতে কোরবানির চামড়া নষ্ট না হয় এবং গরিবের হক যথাযথভাবে নিশ্চিত হয়।

তিনি আরও বলেন, চামড়া খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস হতে দেওয়া যাবে না। প্রয়োজনীয় সংস্কার ও তদারকির মাধ্যমে এই খাতকে রক্ষা করতে হবে, যাতে দেশের অর্থনীতি ও দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ