মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সীমান্ত হত্যা বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হাতে আবারও বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলেছে, সীমান্তে ধারাবাহিকভাবে বাংলাদেশিদের হত্যাকাণ্ড দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এ ঘটনায় সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চেয়েছে দলটি।

রোববার (১০ মে) এক বিবৃতিতে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

বিবৃতিতে তিনি বলেন, গত শুক্রবার (৮ মে) গভীর রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের সেপাহিজালা জেলার কমলাসাগর সীমান্ত ফাঁড়ি সংলগ্ন নবীনপাড়া ও বঙ্গবন্ধের মধ্যবর্তী এলাকায় এক বাংলাদেশি নাগরিক নিহত হন। সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ড নতুন নয় উল্লেখ করে তিনি বলেন, অতীতেও বহুবার একই ধরনের ঘটনা ঘটেছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, পতিত ফ্যাসিবাদী সরকারের সময় সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা নিয়মিত ঘটত। বর্তমান সরকারের সময়েও সেই পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে মনে হচ্ছে। আমরা জানতে চাই, এই হত্যাকাণ্ডের পর সরকার কী ধরনের কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেশের নাগরিকদের জীবন রক্ষা করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। কিন্তু সীমান্তে একের পর এক বাংলাদেশি হত্যার ঘটনা দেশের মর্যাদা ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করছে।

সরকারের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ঘটনার পর সরকারের প্রতিক্রিয়া ও কার্যকর উদ্যোগ দেখার জন্য তারা অপেক্ষা করেছিলেন। কিন্তু দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ না দেখে জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত হত্যা বন্ধে সরকারকে দ্রুত ও কঠোর অবস্থান নিতে হবে। আন্তর্জাতিক মহলে বিষয়টি জোরালোভাবে উত্থাপন করতে হবে। দেশের মানুষ আর কোনো নতজানু পররাষ্ট্রনীতি দেখতে চায় না।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ