বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭


শুক্রবার দেশব্যাপী বিক্ষোভের ডাক জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্যচুক্তিকে ‘অসম, অস্বচ্ছ ও দেশবিরোধী’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের অভিযোগ তুলে এর প্রতিবাদে আগামী ১৫ মে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

দলটির ঘোষণা অনুযায়ী, আগামী শুক্রবার (১৫ মে) বাদ জুমা দেশজুড়ে একযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে।

সংবাদ সম্মেলনে বলা হয়, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তিতে বাংলাদেশের ওপর ১৩১টি শর্ত আরোপ করা হলেও যুক্তরাষ্ট্রের জন্য শর্ত রয়েছে মাত্র ৬টি—এ কারণে এটি ‘অসম ও দেশবিরোধী চুক্তি।’

জমিয়তের অভিযোগ, চুক্তির মাধ্যমে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন পণ্য ও সামরিক সরঞ্জাম কেনার বাধ্যবাধকতায় ফেলা হয়েছে, যা অর্থনীতি ও নীতিনির্ধারণী স্বাধীনতার জন্য ক্ষতিকর।

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের অভিযোগ তুলে ভারতের ভারতীয় জনতা পার্টি সরকারের সমালোচনাও করা হয় সংবাদ সম্মেলনে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ