সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ফিকে হতে চলছে: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, স্বাধীনতার প্রত্যাশা পূরণে অতিতের সরকারগুলোর ব্যর্থতার ধারাবাহিকতায় এবং আওয়ামী ফ্যাসিবাদের প্রেক্ষিতেই ২০২৪ এ গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিলো। একটি সম্ভবনা তৈরি হয়েছিল। দেশকে নতুন করে গঠন করার সম্ভবনা সৃষ্টি হয়েছিলো। কিন্তু কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায়, দেশের কাঠামোগত পরিবর্তন না হওয়ায় জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ফিকে হতে চলছে। এর দায়িত্ব বর্তমান সরকারকে নিতে হবে।

বৃহস্পতিবার (১৪ মে) নোয়াখালীর মাইজদি বাজারে অনুষ্ঠিত জেলা ও থানা যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই উপর্যুক্ত মন্তব্য করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, দেশের আইন-শৃংখলা পরিস্থিতি ভালো না, দ্রব্যমূল্য বেড়েই চলছে, জনজীবন অতিষ্ঠ হয়ে আছে, হামে শতশত শিশু মারা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে কার্যকর কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। গুরুত্বপূর্ণ সংস্কারে নেয়া অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে। সরকারকে বলবো, জুলাইয়ের প্রত্যাশা ছিলো জনদুর্ভোগ দুর করা এবং স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপ। সেই লক্ষে কাজ করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, জনপ্রত্যাশা পূরণে আমাদের অঙ্গিকার পূরণে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। মানুষের পাশে দাড়াতে হবে। জনগণের সংগ্রামে নেতৃত্ব দিতে হবে।

আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ