রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ট্রাক্টরচাপায় প্রাণ গেল মাদরাসা ছাত্রের মসজিদুল হারামে কিরাত বিষয়ে শায়খ গাজ্জাবির পাঠদান রিয়াদ বিমানবন্দরে হামলায় ইসলামী আন্দোলন মহাসচিবের নিন্দা বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি নিরসন ও হামলার ঘটনায় দ্রুত চার্জশিট দাবি জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ প্রশ্নফাঁসের অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্র জমিয়তের বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ দেশের বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরির তাগিদ নৌপরিবহনমন্ত্রীর কুমিল্লার দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার

প্রশ্নফাঁসের অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্র জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

শনিবার (১০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী এ দাবি জানান।

বিবৃতিতে রিদওয়ান মাযহারী বলেন, দেশের অসংখ্য তরুণ সীমিত সামর্থ্যের মধ্যে প্রস্তুতি নিয়ে এবং পরিবার ও ব্যক্তিগত জীবনে নানা ত্যাগ স্বীকার করে চাকরির প্রতিযোগিতায় অংশ নেন। তাঁদের সেই প্রচেষ্টার বিপরীতে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠা অত্যন্ত লজ্জাজনক। সরকারি নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের সুযোগ থাকলে মেধা ও যোগ্যতার পরিবর্তে অসাধু যোগাযোগ ও দুর্নীতি প্রাধান্য পাওয়ার আশঙ্কা তৈরি হয়।

তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহি প্রতিষ্ঠা এবং দুর্নীতির পথ বন্ধ করার যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। পুরোনো ব্যবস্থার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে শুধু পরিবর্তনের কথা বললে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়।

নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়িয়ে যেতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে প্রশ্নফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রশ্নপত্রের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করা এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে কার্যকর তদারকি ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানায় সংগঠনটি।

রিদওয়ান মাযহারী বলেন, তরুণদের মেধা ও শ্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ দায়িত্ব পালনে ব্যর্থতা কিংবা দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ