শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮


ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ছাত্রী ও মহিলা ইউনিট ঢাকা মহানগর উত্তর শাখার শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর ভাটারাস্থ একটি মিলনায়তনে এই মজলিস অনুষ্ঠিত হয়।
 
শপথ ও তারবিয়াত অনুষ্ঠানে হাফেজ মাওলানা শাব্বির আহমাদের সভাপতিত্বে ও মুফতী আরমান হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব অধক্ষ্য হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি ও ঢাকা  সিটির মেয়র প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান মুজাহিদ।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, নগর উত্তর সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাঈম, মুফতী মো. মাছউদুর রহমান, মাস্টার ওয়ারেন্ট অফিসার অব. আমিনুল হক তালুকদার, মুফতি আরমান হোসাইন, আলহাজ্ব নুরে আলম সিদ্দিকী, মাওলানা অলি উল্লাহ প্রমুখ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ