শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ

সফলভাবে সম্পন্ন হলো ৭ দিনব্যাপী ‘তাহকীকুন নুসূস’ কোর্স ও সনদ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে অবস্থিত মারকাযুল ফাতাওয়া আল-ইসলামিয়া, ঢাকা এবং তুরস্কের ইস্তাম্বুলভিত্তিক দারুল মাখতূতাত-এর যৌথ উদ্যোগে আয়োজিত ৭ দিনব্যাপী ‘তাহকীকুন নুসূস’ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টায় জামেয়া আবদুল্লাহ ইবনে মাসউদ-এর স্থায়ী ক্যাম্পাসের বকুলতলা (কে ব্লক) প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত ২ আগস্ট শুরু হওয়া এ বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত এবং মিসর ও তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতকসহ ৫০ জনের বেশি বাছাইকৃত আলেম ও গবেষক অংশগ্রহণ করেন। সাত দিনের এ কর্মশালায় প্রাচীন ইসলামী পাণ্ডুলিপি গবেষণা ও তাহকীকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাত্ত্বিক আলোচনা এবং হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণে তা'লীক (টীকাকরণ), তাখরিজুন নুসূস (উদ্ধৃতি ও উৎসনির্ণয়), দিরাসা (ভূমিকা ও পাঠসমীক্ষা), ফাহরাসা (সূচি প্রণয়ন) এবং আলাকাতুন নুসূস (পাঠসমূহের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ) বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়াতুন নূর আল-আলামিয়া আল-ইসলামিয়া, চট্টগ্রাম-এর প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামযা, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া-এর সাবেক অধ্যাপক অধ্যাপক এ. বি. এম. হিজবুল্লাহ এবং মাদরাসাতুল হুদা, ঢাকা-এর প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা আবদুর রাজ্জাক নদভী।

অনুষ্ঠানে কোর্স সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। একই সঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুই প্রশিক্ষক—দারুল মাখতূতাত (ইস্তাম্বুল) এবং আলেপ্পোর দারুল ফুকাহা ও দারুল ইরফানের মহাপরিচালক ড. মাহমুদ মাসরি এবং দারুল মাখতূতাতের নির্বাহী পরিচালক ও মা'হাদুল মাখতূতাতিল আরাবিয়্যার (মিসর)-এর সাবেক মহাপরিচালক ড. ফায়সাল হাফয়ান-কে বিশেষ প্রশিক্ষক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় মারকাযুল ফাতাওয়া আল-ইসলামিয়া-র প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুহাম্মাদ ইয়াহইয়া (হাফিযাহুল্লাহ) দেশের উলামায়ে কেরাম, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও আগ্রহী সুধীজনকে আন্তরিক মোবারকবাদ জানান।

তিনি বলেন, “বাংলাদেশে তাহকীক চর্চাকে আরও সমৃদ্ধ করা এবং প্রাচীন ইসলামী পাণ্ডুলিপি নিয়ে দক্ষ গবেষক তৈরির লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ