শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

তারাবি পড়াতে কাতার গেল হাফেজ মহিউদ্দীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hafez mahiuddinআওয়ার ইসলাম ডেস্ক : বাংলাদেশি ক্ষুদে হাফেজদের সুনাম এখন বিশ্বব্যাপী। আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বেশ সম্মানের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করছে তারা। হচ্ছে সেরাদের সেরা। এবার সেই সম্মানের মুকুটে আরেকটি পালক যোগ করল হাফেজ মহিউদ্দীন।

২০১২ সালে আলজেরিয়ায় অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় ৬০টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে দ্বিতীয় হয়েছিল মহিউদ্দীন। এবার কাতারের সরকারি এক মসজিদে তারাবির জন্য নির্বাচিত হয়েছে সে। হাফেজ মহিউদ্দীন ঢাকার যাত্রাবাড়ী অবস্থিত উস্তাজুল হুফফাজ আলহাজ হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী প্রতিষ্ঠিত মাদরাসা মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল-এর ছাত্র।

ছাত্রের সাফল্য বিষয়ে হাফেজ কারী নেছার আহমাদ বলেন, এটি আল্লাহ পাকের মহান অনুগ্রহ, তিনি আমার ছাত্রদের বারবার এমন সফলতা দিচ্ছেন। তার কাছে কতৃজ্ঞতা জ্ঞাপন করি।

হাজেফ মহিউদ্দীনের বাবার নাম শামসুল হক। বাবার ইচ্ছে ছিল ছেলেকে হাফেজ বানাবেন। পবিত্র কুরআনকে বুকে ধারণ করবে। ছেলের সাফল্যে তিনিও আপ্লুত। হাফেজ মহিউদ্দীনের তারাবি রমজানের আগেই ঠিক হয়েছিল কাতারের ওই সরকারি মসজিদে। তবে ভিসা জটিলতায় তাকে দেশ ছাড়তে হয়েছে ৫ রমজান।

উল্লেখ্য, ইতোপূর্বে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্ররা সৌদি আরব, কুয়েত, কাতারের বিভিন্ন মসজিদে তারাবির জন্য মনোনীতে হয়েছেন। বর্তমানে প্রায় ৩০ জন শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন মসজিদে সুনামের সঙ্গে তারাবি পড়াচ্ছেন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফের ডটকম / এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ