শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

‘শেখ হাসিনা’ সেতু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

podmaaস্টাফ রিপোর্টার : ওলামা লীগের পর এবার পদ্মাসেতুর নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। তিনি পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা’ সেতু করার দাবি জানিয়েছেন।

বুধবার সকালে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।

পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু করার জোর দাবি সংসদে উত্থাপন করে ধীরেন্দ্র দেবনাথ বলেন, “পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার জোর দাবি জানাচ্ছি। এই দাবি আমার একার না, আমাদের সবার দাবি।”

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আরও বলেন, ‘আশা করি, জাতিও মেনে নেবে। কারণ পদ্মা সেতু নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা মোকাবিলা করে এই সেতু নির্মাণ করছেন। তাই এদেশের মানুষ যাতে শেখ হাসিনাকে হাজার বছর মনে রাখে সেজন্য এই সেতুর নাম শেখ হাসিনা সেতু করার দাবি জানাচ্ছি।’

উল্লেখ্য, গত ডিসেম্বরেও পদ্মাসেতুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু নামকরণ করার দাবি জানিয়েছে আওয়ামী ওলামা লীগ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ