মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

পথশিশুদের সঙ্গে 'অবাক' এর ঈদ উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

PicsArt_07-07-08.02.11মুহা. মাহবুবুর রহমান : অধিকার বঞ্চিত পথশিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় তারুণ্যদীপ্ত মানবাধিকার সংস্থা "অধিকার বাস্তবায়ন কমিটি- অবাক"। পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী ঈদের জামাত শেষ করে পথশিশুদের সাথে ঈদ উৎযাপনে নেমে পড়েন অবাকের সর্বস্তরের নেতৃবৃন্দ।

রাজধানীর পল্টন গুলিস্তান, বাইতুল মোকারমসহ দেশের বিভিন্ন স্থানে রাস্তায় থাকা এসব বঞ্চিত মানুষদের আর্থিক সহায়তা করে অবাক। দিনের প্রথম প্রহরে এসব পথশিশুদেরকে ভালো খাবারের ব্যবস্থা করে সংগঠনটি। এসময় পথশিশুদের মুখে ছিলো নির্মল হাসিঁ। তাদের এই হাসিঁতেই যেন আয়োজনের স্বার্থকতার মর্মকথা হিসেবে ফুটে ওঠে।

পরে নেতৃবৃন্দ শিশুদের নিয়ে আনন্দমুখর ক্রিকেট ম্যাচ আয়োজন করে। খেলাধূলার এ আয়োজনে পথশিশুদের মধ্যে ব্যাপক উৎফুল্লতা দেখা যায়। খেলার পরে তাদেরকে নিয়ে বিভিন্ন স্পটে ঘুরতে বের হন নেতৃবৃন্দ।

এ সময় শিশুদের ফুচকা, চটপটি, আখের রস, কেক, শরবত, চিপস ইত্যাদি খাওয়ানো হয়।
ঈদে এসব মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পেরে নিজেদের খুব ভাগ্যবান মনে করছে অবাক নেতৃবৃন্দ।

শেষে এসব শিশুদের আর্থিক অনুদান এবং সবসময় অধিকার বঞ্চিতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আয়োজন সমাপ্ত করা হয়। উল্লেখ্য, অবাক চেয়ারম্যান কাযী আখতারুজ্জামান ও সদস্যসচিব এইচএম সানাউল্লাহর নিবিড় তত্ত্বাবধানে প্রোগ্রামটি পরিচালনা করেন অর্থসচিব শেখ মুহাম্মাহ মাহবুবুর রহমান।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ