মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

রায় শুনলেন মীর কাসেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

indexআওয়ার ইসলাম : কাশিমপুর কারাগারের কনডেম সেলে যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেমের রিভিউ রায় তাকে পড়ে শোনানো হয়েছে। বুধবার সকালে এই রায় শোনানো হয়েছে, নিশ্চিত করেছেন কারা কর্তৃপক্ষ।

এদিকে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে লালকাপড়ে মোড়ানো রায়ের কপি নিয়ে কারাগারে যান ট্রাইব্যুনালের একটি প্রতিনিধি দল। রাত নয়টার দিকে ঢাকা জেলার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ট্রাইব্যুনালের প্রতিনিধি দল রায়ের কপি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

এর আগে বিকেল পাঁচটার পর ২৯ পৃষ্ঠার রিভিউ’র রায় সুপ্রিম কোর্ট থেকে প্রকাশের পর পাঠানো হয় ট্রাইব্যুনালে। কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে রায়ের কপি পাঠানো হয়। রায় শোনার পর কাসেম আলী চাইলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন।

তিনি প্রাণভিক্ষার আবেদন করলে রাষ্ট্রপতির সিদ্ধান্তের পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। আর, প্রাণভিক্ষা না চাইলে সরকারের নির্বাহী আদেশে যুদ্ধাপরাধী এই জামায়াত নেতার মৃত্যুদণ্ড যে কোনো সময় কার্যকর হবে।

ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ