মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ঈদের দিনও উদ্ধারকাজ চলেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

img_20160913_095df912_305-1-copyআওয়ার ইসলাম : গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীতে ট্যাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় ঈদের দিনেও উদ্ধারকাজ অব্যাহত রেখেছেন সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। ঈদের উৎসব ভুলে নিখোঁজদের স্বজনরা ভিড় করছেন কারখানা চত্বরে।

আজ মঙ্গলবার সকাল থেকে ট্যাম্পাকোর কারখানার ধ্বংসাবশেষ সরাতে কাজ শুরু করেন সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

উদ্ধারকাজে অংশ নেওয়া সেনা ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, কারখানার অভ্যন্তরে ইথাইলের ড্রামগুলো বিস্ফোরণের আশঙ্কায় সতর্কতার সঙ্গে কাজ করা হচ্ছে। গত শনিবার সকাল ৬টার দিকে ট্যাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় গ্যাস সঞ্চালন লাইন বিস্ফোরিত হয়। আগুনে কারখানার ছাদ ও দেয়াল ধসে পড়ে। জেলা প্রশাসনের তথ্যমতে, ট্যাম্পাকোর কারখানায় বিস্ফোরণের ঘটনায় আজ সকাল পর্যন্ত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩৪ জন আহত ও ১০ জন নিখোঁজ রয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম মাহমুদ হাসানের নেতৃত্বে গতকাল সোমবার সকালে একটি দল ট্যাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানার ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন।

সূত্র : এন টিভি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ