সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

টুপি ছাড়া কি নামায হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

-মুফতী আব্দুল্লাহ বিন রফিক:

আল্লাহ আমাদের রব। আমরা সবাই তার হুকুমের দাস। তিনি আমাদের আদেশ করেছেন সালাত আদায় করতে তাই আমরা সালাত আদায় করি। আমরা সালাত প্রতিদিন আদায় করি ।দৈনিক পাঁচ বার।  কিন্তু অনেকেই হয়তো জানি না, টুপি ছাড়া সালাত আদায় হয় কি না?

কেউ হয়তো টুপি পড়া ওয়াজিব শুনেছেন, কেউ শুনেছেন সুন্নাত। অনেকেই অনেকরকম শুনেছি। আসুন এবার জেনে নেওয়া যাক  এর সমাধান?

মূলতঃ টুপিসহ সালাত আদায় করা সুন্নাত;  ওয়াজিব নয়। অবশ্য অলসতাবশে কেউ টুপি ছাড়া সালাত আদায় করলে তা মাকরূহ বলে বিবেচিত হবে। তথাপি টুপি ছাড়া সালাত আদায় করলে তা আদায় হয়ে যাবে।

সূত্র:  আদ-দুররুল মুখতার, ১/৬৪১;   আল-মুহীতুল বুরহানী, ২/১৩৯;   মাজমাউল আনহার, ১/১২৪