মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

মালয়েশিয়ায় ৭৬৭ অবৈধ বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

maloyeshia-2আওয়ার ইসলাম: মালয়েশিয়াতে ইতোমধ্যে প্রায় হাজার খানেক অবৈধ নির্মান শ্রমিক আটক করা হয়েছে। এদের মধ্যে ৭৬৭জন হচ্ছে বাংলাদেশি। মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামা জানায়, আটককৃতদের মধ্যে পাকিস্তানি আছে ৮০ জন। ভারতীয় ৫০ ইন্দোনেশিয়ার ২২ শ্রীলংকার ১৩ মিয়ানমারের ৩ ও নেপালের আছেন ১ জন। আটককৃত এসব মানুষের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।

২৭ নভেম্বর দেশটির পোর্ট ডিকসন এলাকায় নির্মাণ প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালিয়ে তাদের আটক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নেগরি সেমবিলাম অভিবাসন বিষয়ক পরিচালক হাপদজান হুসেইনি জানিয়েছেন, মোট আটকের সংখ্যা ৯৩৬। বিভিন্ন অপরাধে এসব অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভুয়া কাগজপত্র, নির্ধারিত সময়ের বেশি সময় মালয়েশিয়ায় অবস্থান।

১৯৯৯ সালের সরকারি হিসাব অনুযায়ী কাজের সন্ধানে মালয়েশিয়া গিয়েছেন মোট ৩ লাখ ৮৫ হাজার ৪৯৫ জন বাংলাদেশি। বিদেশে যত বাংলাদেশি শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছেন এ সংখ্যা তার শতকরা ১২ ভাগ।  ১৯৯২ সালের জুলাই থেকে ১৯৯৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৮৯ হাজার ১১১ জন বাংলাদেশিকে দেয়া হয়েছে অস্থায়ী কাজের অনুমতি, ২৬ হাজার ৪৮৪ জনকে দেয়া হয়েছে নির্মাণ প্রতিষ্ঠানে কাজের ভিসা। এর ফলে মালয়েশিয়ায় নির্মাণ শিল্পে সব শ্রমিকের মধ্যে বাংলাদেশিরা এক-পঞ্চমাংশ।

এবিআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ