মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

সিরিয়ায় ইসরাইলের ক্ষেপনাস্ত্র হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bkba1fabbf764ii97_800c450আওয়ার ইসলাম: ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমান থেকে সিরিয়ার দুটি লক্ষ্যবস্তুতে চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। রায়-আল-উয়াউম নামের একটি ওয়েবসাইট আজ (বুধবার) এ খবর দিয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো দামেস্ক-লেবানন সংযোগ সড়কের সাবুরা এলাকায় আঘাত হেনেছে।

এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র সিরিয়ার সামরিক বাহিনীর অস্ত্র গুদামে আঘাত হানে এবং অন্য একটি ক্ষেপণাস্ত্র কয়েকটি ট্রাকের বহরে আঘাত হানে। ধারণা করা হচ্ছে- এসব ট্রাকে করে অস্ত্র ও সামরিক সরঞ্জাম নেয়া হচ্ছিল।

বোস্টনভিত্তিক নিউজ ওয়েবসাইট আল-মাসদার বলেছে, ইসরাইলি বিমান থেকে দীর্ঘ পাল্লার পোপেইয়ি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। আকাশ থেকে ভূমিতে নিক্ষোপযোগ্য এ ক্ষেপণাস্ত্র ইসরাইলের সেনাবাহিনী তৈরি করেছে। ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, ইসরাইলের জঙ্গিবিমানটি সিরিয়ার আকাশে ঢোকে নি তবে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য লেবাননের আকাশসীমা লঙ্ঘন করেছে।

সিরিয়া যখন উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশসহ নানা গোষ্ঠী বিরুদ্ধে লড়াই করছে তখন ইহুদিবাদী ইসরাইল প্রায়ই সিরিয়ার সামরিক অবস্থানে এমন হামলা করছে। ইসরাইল হচ্ছে সিরিয়ায় তৎপর দায়েশসহ উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রধান সমর্থক।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ