রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ভারতের ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনে যোগ দিচ্ছে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

india_pakistanআওয়ার ইসলাম: ভারতের অমৃতসরে অনুষ্ঠেয় আফগানিস্তান বিষয়ক ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আগামী শনিবার শুরু হবে দুদিনব্যাপী এ সম্মেলন। পাক পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তবে মন্ত্রী পর্যায়ের সম্মেলনের অবকাশে পাকিস্তান ও ভারতের মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক হবে না।
বৈঠকের বিষয়ে পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা ইংরেজি দৈনিক ডনকে বলেন, “আমরা ভারতের পক্ষ থেকে বৈঠকের বিষয়ে কোনো সদিচ্ছা দেখছি না; বল এখন ভারতের কোর্টে। তবে বৈঠকের বিষয়ে আমাদের আগ্রহ রয়েছে।” চলতি বছর পাকিস্তানে সার্ক শীর্ষ সম্মেলনে ভারতসহ কয়েকটি  দেশ যোগ না দেয়ায় সে সম্মেলন স্থগিত হয়ে গেছে।এদিকে ভারতে অনুষ্ঠিত হার্ট অব এশিয়া সম্মেলনে যোগ দিতে যাচ্ছে পাাকিস্তান।
এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত হার্ট অব এশিয়া বৈঠকে পাকিস্তান ও ভারত- দু দেশই যোগ দিয়েছিল। সে সময় দু দেশের মধ্যকার বিরাজমান সমস্যা সমাধানে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সংলাপ শুরুর কথা ছিল। কিন্তু গত জানুয়ারি মাসে পাঠানকোট ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর সে বৈঠক হয় নি। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। অবশ্য, পাকিস্তান সে অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
সূত্র : দৈনিক পাকিস্তান উর্দু

এম কে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ