মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

রাহিল শরীফকে জামায়াতে যোগ দেয়ার আমন্ত্রণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam rahil sharif copyআওয়ার ইসলাম: পাকিস্তানে সদ্য অবসরে যাওয়া সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফকে জামায়াতে ইসলামিতে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছে দলটি। পাঞ্জাব প্রাদেশিক জামায়াতের সংসদীয় দলের নেতা ড. ওয়াসিম আখতার জেনারেল রাহিলকে দলে যোগ দিয়ে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান।

গতকাল (বৃহস্পতিবার) পাঞ্জাব প্রাদেশিক পরিষদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ড. ওয়াসিম এ আহ্বান জানান। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যেমন জেনারেল রাহিল পাকিস্তানি জাতির ভাগ্য পরিবর্তন করেছেন তেমনি জামায়াতে ইসলামিতে যোগ দিয়ে রাজনীতির চেহারা পাল্টে দিতে সাহায্য করুন।

জামায়াতে ইসলামির এ প্রস্তাব সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রাদেশিক মন্ত্রী নাদিম কামরান বলেন, “এ ধরনের প্রস্তাব জামায়াতে ইসলামির ব্যবস্থার বিরোধী কারণ জামায়াতের নেতা-কর্মীরা সব তৃণমূল থেকে উঠে আসেন। জেনারেল রাহিল যদি জামায়াতে যোগ দেন তাহলে তাকে কোন পদ দেয়া হবে?”

বিষয়টি সংবেদনশীল উল্লেখ করে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের স্পিকার রানা ইকবাল দু পক্ষকেই এ নিয়ে বিতর্ক করা থেকে দূরে থাকার আহ্বান জানান।

পার্সটুডে

প্রতিদিন কুইজ প্রতিদিন ৩০০ টাকার বই পুরস্কার, জিততে অংশ নিন রকমারি-আওয়ার ইসলাম সিরাত কুইজে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ